✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যে কারণে দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করবে না নিসচা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-২৯, | ১০:৩৬:৩৫ |

এখন থেকে আর দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করবে না নিরাপদ সড়ক চাই বা নিসচা। সংস্থাটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ তথ্য জানিয়েছেন। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘সড়ক দুর্ঘটনায় বিভ্রান্তিকর পরিসংখ্যান’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, সারা দেশে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় আহত নিহতের সংখ্যা নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভিন্ন ভিন্ন পরিসংখ্যানে বিতর্ক তৈরি হচ্ছে, তাই নিরাপদ সড়ক চাই এ বছর থেকে দুর্ঘটনার পরিসংখ্যান জানাবে না।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১২ সাল থেকে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান ২০২২ সাল পর্যন্ত জাতির সামনে তুলে ধরেছে তার সংগঠন। কিন্তু যখন তারা দেখলেন তাদের দেখাদেখি অনেকে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন করছে এবং নানা বিতর্ক তৈরি হচ্ছে- তখন এ বছর এসে ২০২৩ সালের পরিসংখ্যান আর তুলে না ধরার সিদ্ধান্ত নিয়েছি।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা প্রতিনিয়ত সরকারের কাছে একটি দাবি জানিয়ে এসেছি, কোনো বেসরকারি সংগঠন বা কোনো ব্যক্তির পক্ষে প্রকৃত চিত্র তুলে আনা সম্ভব নয়। এর জন্য সরকারের একটি সার্বক্ষণিক মনিটরিং সেল এবং লোকবলের প্রয়োজন রয়েছে। এছাড়াও প্রযুক্তিগত ডেভেলপমেন্টেরও দরকার রয়েছে- যা কোনো ব্যক্তি উদ্যোগে করা সম্ভব নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..