✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৮ মিনিটে ফুল চার্জ হবে স্মার্টফোন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-২৪, | ১০:১২:১৫ |

ফাস্ট চার্জিংপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। নতুন ২১০ ওয়াটের চার্জিং ফোন নিয়ে এসে রেকর্ড করতে যাচ্ছে তারা। কারণ এতে শূন্য থেকে পূর্ণ চার্জ হতে মাত্র ৮ মিনিট সময় লাগবে।

নতুন এই চার্জিং প্রযুক্তি যখন বাজারে আসবে, তখন এটি হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির চার্জিং ব্যবস্থা। বর্তমানে ২০০ ওয়াটের কুইক চার্জিং প্রযুুক্তি নিয়ে সবার শীর্ষে আছে আইকিউওও নামে এক চীনা কনজ্যুমার ইলেকট্রনিক্স কোম্পানি।

ইতোমধ্যে রেকর্ড ভাঙার জন্য বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে শাওমি। এক্ষেত্রে ব্র্যান্ডটির ১১ আল্ট্রা মডেলের ফোনটিকে ব্যবহার করা হয়েছে। এতে দেখা গেছে, মাত্র ৮ মিনিটে ফোনটি পূর্ণ চার্জ হয়েছে। খুব শিগগিরই শাওমি মাইলফলক ছুঁবে বলে আশা করা যাচ্ছে। ইতোমধ্যে ২১০ ওয়াটের বিদ্যুৎ পরিবহনে সক্ষম এমন দ্রুত একটি চার্জারকে সার্টিফিকেট দিয়েছে।

এখন শুধু সময়ের অপেক্ষা। প্রতিষ্ঠানটি চেষ্টা করছে কত মাপের ব্যাটারির মধ্যে এমন চার্জ সক্ষমতা ধরে রাখা সম্ভব। তবে যদি ব্যাটারির আকার বড় হয় তাহলে চার্জ ধরে রাখার সময়টাতে কিছুটা পরিবর্তিত হতে পারে।

ধারণা করা হচ্ছে, শাওমি ১৩ অথবা ১৩ আল্ট্রা ফোনগুলোর মতো আগামীর হাই-এন্ড ফোনগুলোতে এ চার্জিং প্রযুক্তি থাকতে পারে। আর এ মাধ্যমে চার্জিং প্রযুক্তির জগতে নতুন বিপ্লব আনতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..