✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোগানের রুদ্ধদ্বার বৈঠক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-২১, | ০৯:১৭:৩৪ |

ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

জাতিসংঘের সম্মেলনের ফাঁকে নিউইয়র্কে মঙ্গলবার এ দুই নেতার মধ্যে আলোচনা হয়। তবে কী নিয়ে আলোচনা হয়, তা বিস্তারিত জানা যায়নি। খবর আনাদোলুর।

নিউইয়র্কে জাতিসংঘ প্রধান কার্যালয়ের পাশে তার্কিশ হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ২০০৮ সালের পর প্রথমবারের মতো কোনো ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এরদোগান।

২০১৮ সালে প্রত্যাহারের পর গ২০০৫ সালে শেষবার ইসরাইল সফরে গিয়েছিলেন এরদোগান। তখন তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

চলতি বছরের নভেম্বরে তুরস্কে সংসদ নির্বাচন হবে। আর এ নির্বাচনের পর ইসরাইল সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের।

সাম্প্রতিক সময়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন এরদোগান। কয়েক দিন আগে নতুন করে ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক। তা ছাড়া ইসরাইলও সোমবার তুরস্কে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

২০১০ সালে তুরস্কের ত্রাণবাহী একটি জাহাজে হামলা চালায় ইসরাইল। এতে ৯ তুর্কি নাগরিক নিহত হন। এর পর ২০১১ সালে তুরস্কে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আঙ্কারা।

২০১৬ সালে সম্পর্কে জোড়া লাগলেও সেটি ভঙ্গুর ছিল। কিন্তু বর্তমানে সম্পর্ক গভীর করার পথে আছে তুরস্ক-ইসরাইল।ত সোমবার আবার নতুন করে আঙ্কারায় রাষ্ট্রদূত নিয়োগ দেয় ইসরাইল। এর একদিন পরই এরদোগানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসলেন ইসরাইলের প্রধানমন্ত্রী।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..