✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কসবায় পুলিশের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টাধাওয়া, তিন সাংবাদিকসহ আহত ১০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৬, | ০৪:২৫:৩৪ |

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবগঠিত যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এতে তিন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার অনন্তপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিংবা যুবদলের দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়া যায়নি। পুলিশ এক ছাত্রদল নেতাসহ কয়েকজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, কসবা যুবদলের নতুন কমিটি ঘোষণা হলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিলও হয়। এ অবস্থায় পুলিশ আগে থেকেই সতর্কতা অবলম্বন করে। আজ সোমবার নতুন কমিটির পক্ষে আনন্দ মিছিল বের করে একটি পক্ষ। এ ঘটনায় উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশের ধাওয়া খেয়ে সরে যান যুবদল নেতাকর্মীরা।

এদিকে, ধাওয়া-পাল্টাধাওয়া চলাকালে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরোপ্রধান পিযূষ কান্তি আচার্য্য, সময় টিভির ক্যামেরাপারসন জুয়েলুর রহমান, কসবা উপজেলা প্রেস ক্লাব সভাপতি খ ম হারুণুর রশিদ ঢালীসহ অন্তত ১০ জন আহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সাংবাদিক পিযূষ কান্তি আচার্য জানান, হঠাৎ আসা একটি ঢিলে আঘাত পেয়েছেন তিনি। পরে প্রাথমিক চিকিৎসা নেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..