✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘অভিজাত এলাকায় গাড়ি চালালে গুনতে হবে অতিরিক্ত ট্যাক্স’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৫, | ০৪:০২:২৪ |

রাজধানীর গুলশান ও বারিধারার মতো অভিজাত এলাকায় গাড়ি চালালে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মালিবাগ-খিলগাঁও এলাকায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ আয়োজিত পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, “এবার দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ‘গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি’ যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।” তিনি বলেন, ‘ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার করে যানজট এবং বায়ুদূষণ কমানো সম্ভব। নগরীতে বড় বড় ফুটপাত নির্মাণ করা হলেও বিভিন্ন কায়দায় সেগুলো দখল হয়ে যায়। আর ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে জনগণকে রাস্তা দিয়ে হাঁটতে হয় ফলে যানজট বৃদ্ধি পায়।’

আতিকুল ইসলাম বলেন, ‘সুস্থতার জন্য লোকজন যাতে নির্দিষ্ট জায়গায় সাইকেল চালাতে পারে এবং ফুটপাত দিয়ে হাঁটতে পারে সেজন্য সবার আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।’ তিনি বলেন, ‘মেয়র কিংবা কাউন্সিলর কার‌ও একার পক্ষেই শহরকে রক্ষা করা সম্ভব নয়, দলমত নির্বিশেষে সবাইকে জনকল্যাণে এগিয়ে আসতে হবে।’

বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র পদযাত্রা উদ্বোধন করেন। এ সময় তাঁর নেতৃত্বে মালিবাগ বাজার থেকে খিলগাঁও তালতলা সুপার মার্কেট পর্যন্ত সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দৃষ্টিনন্দন পদযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ডিটিসি-এর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..