✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৩, | ১৩:০২:৩৮ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য একুশে পদকপ্রাপ্ত ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর (৮৪) আর নেই।

বার্ধ্যক্যজনিত কারণে সোমবার পৌনে ১২টার দিকে ঢাকার গুলশানে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন এ বিশিষ্ট লেখক ও চিত্র সমালোচক (ইন্নালিল্লাহি…রাজিউন)।

ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির বড় ভাই। তার এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

বাদআছর তার নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল ও কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখায় তিনি ২০০৯ সালে একুশে পদক গ্রহণ করেন।

তার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন আলমগীর এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ শোকাত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..