✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নোয়াখালীতে আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২ পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৩, | ০৮:৫৪:১০ |

নোয়াখালীতে আসামি বহনকারী হাইয়েস মাইক্রোতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দগ্ধ পুলিশ সদস্যরা হলেন- রাকেশ ও বসন্ত। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে চার আসামি নিয়ে পুলিশ এসকর্ট পার্টি লক্ষ্মীপুর যাচ্ছিল। পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক এলাকায় আসামি এসকর্ট পার্টি বহনকারী হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য দগ্ধ হন।

আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল রাকেশ ও বসন্তের অবস্থা আশঙ্কাজনক। তবে আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..