✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভৈরবে ইতালিফেরত ব্যক্তির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৩, | ১২:৪৯:৪২ |

কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক প্রবাসী মারা গেছেন। তিনি গত ২৯শে ফেব্রুয়ারি দেশে ফেরেন। গতকাল রাত ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় উপজেলা প্রশাসন দু’টি বেসরকারি হাসপাতালে মানুষের চলাচল সীমিত করেছে। ওই ব্যক্তির বাড়ির চারপাশের ১০টি ঘরের মানুষের চলাচলও সীমিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দেড় যুগ আগে ইতালিতে যান। তার দুই ছেলেও ইতালি প্রবাসী। গত ২৯শে ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর তিনি এলাকায় স্বাভাবিক চলাফেরা করেন।

শনিবার থেকে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার বয়স ৬০। সবশেষ তথ্যমতে মারা যাওয়া ব্যক্তিকে বিশেষ ব্যবস্থায় দাফনের ব্যবস্থা করছে স্বাস্থ্য বিভাগ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..