✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: ছেলের পর মারা গেলেন মা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১০:৪৭:০৮ |

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেলেন আরও একজন। ঘটনার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন পারভিন আক্তার (৩৫)।

রোববার (৪ মে) সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান পারভীন। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান। এর আগে তার ছেলে আইয়ানসহ আরও দুইজনের মৃত্যু হয়েছিল। নতুন করে পারভিনের মৃত্যুর মধ্য দিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে।

ডা. মো. শাওন বিন রহমান জানান, পারভিনের শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন তিনি। বর্তমানে তানজিলা (১০) নামে এক শিশু ৯০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় তাসলিমা আক্তার (৩০) তাসলিমার মেয়ে তানজিলা (১০), প্রতিবেশী ভাড়াটিয়া সিমা (৩০), পারভিন (৩৫) ও পারভিনের দেড় বছরের ছেলে আইয়ান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..