✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘বৈদ্যুতিক গাড়ির জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১৩, | ১০:১১:৫৯ |

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং নীতিমালা গ্রাহকবান্ধব হতে হবে। পুরো বিশ্বে বর্তমানে অন্যতম আলোচিত বিষয় হলো বৈদ্যুতিক গাড়ি।

বিদ্যুৎ  প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সামনে দাঁড়িয়ে আমরা । নিরাপদ, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এই বিপ্লবের গতিপথ পাল্টে দেবে। আবার অন্যদিকে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় পরিবেশ। পরিবেশের ভারসাম্য রাখতে বৈদ্যুতিক গাড়ির উত্থান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এ সময় তিনি প্রত্যেকটি বিতরণ কোম্পানিতে বৈদ্যুতিক যান চার্জিং বিষয়ক টিম রাখার নির্দেশ দেন।

তিনি বলেন, চার্জিং স্টেশন কেমন হবে, কি ধরনের ট্যারিফ নির্ধারণ হবে, যানবহনের সার্বিক তথ্য কোথায় -কিভাবে সংরক্ষিত হবে, এসব বিষয়সমূহ নির্ধারণ করে আমাদের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।

পেট্রলচালিত যানের ১ হাজার কিলোমিটার যেতে গড়ে যেখানে ৫ হাজার ৩৭৫ টাকা খরচ হয়। সেখানে বৈদ্যুতিক যানবাহনের লাগবে ১ হাজার ২৫০ টাকা। বৈদ্যুতিক যানবাহন পরিবেশবান্ধব এবং যানবাহনের যান্ত্রিক দক্ষতা পেট্রল যানের অনেক বেশি। সভায় অংশীজনরা সম্বনিতভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের সাথে বিদ্যুৎ সচিব মো, হাবিবুর রহমান, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল-এর চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকার, স্রেডার চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর চেয়ারম্যান মে.জে. মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এবং বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধানগণ সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..