✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

উত্তরায় মাথায় গুলি লেগে র‌্যাব সদস্যের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১৩, | ১০:০৭:২৩ |

রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে মাথায় গুলি লেগে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে।  নিহতের নাম শুভ মল্ল (২৬)।  ওই পুলিশ কনস্টেবল প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে বিশেষ বাহিনীটির সদর দপ্তরে এ ঘটনা ঘটে। এটি দুর্ঘটনা, না কি আত্মহত্যা, তা নিশ্চিত করতে পারেনি র‌্যাবের কর্মকর্তারা।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, শুভর নামে বরাদ্দ হওয়া রাইফেলের গুলিতে তার মৃত্যু হয়। এটি দুর্ঘটনা বা আত্মহত্যা জনিত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিকাল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুভর বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জ থানায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..