✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা নিয়ন্ত্রণে বলেই খুলে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১২, | ০৯:৩৯:৪০ |

করোনা নিয়ন্ত্রণে আসছে বলেই স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নবাব আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনে জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আসায় স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন লকডাউন না থাকায় দেশের অর্থনীতি সচল হয়েছে। এখন আমাদের মূল কাজ করোনার টিকা নিশ্চিত করা। সে লক্ষ্যে আমরা কাজ করছি। এরই মধ্যে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শেষ হয়েছে। চলতি মাসে আরও দেড় কোটি ডোজ টিকা আসবে বলে জানান তিনি।

তিনি বলেন, করোনা মোকাবিলায় সরকার সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম ছিল। রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় আইসিইউসহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। কেউ বলতে পারবে না, চিকিৎসা বা অক্সিজেনের অভাবে কেউ মারা গেছেন।

জুনিয়র কনসালটেন্টদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় এই জুনিয়র কনসালটেন্টদের নিয়োগ দেওয়া হয়েছে। এখন তারা সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে তাদের সক্ষমতার পরিচয় দেবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..