✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সৌদি আরব থেকে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১১, | ০৯:২১:২৬ |

সৌদি আরব থেকে অধিকাংশ উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও প্যাট্রিয়ট ব্যাটারি সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবে ক্রমাগতভাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিমান হামলার মধ্যেই সম্প্রতি এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

উপসাগরীয় আরব দেশগুলো যখন আফগানিস্তান থেকে মার্কিন সৈন্যদের প্রত্যাহার নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে, তারই মধ্যে রিয়াদের বাইরে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে এসব প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হলো।

ইরানের হুমকির মুখে আরব উপদ্বীপের দেশগুলোতে এখনো হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। কারণ এসব দেশের সামরিক বাহিনীর এশিয়ার দেশগুলোতে হুমকির মুখে পড়েছে। এসব হুমকি মোকাবেলায় তাদের ক্ষেপণাস্ত্র পরিরক্ষা ব্যবস্থা দরকার।

বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি ব্যর্থ হওয়ায় ওই অঞ্চলে এমনিতেই উত্তেজনা বিরাজ করছে। এসবের মধ্যেই সৌদি থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে দিল যুক্তরাষ্ট্র।

সৌদি আরবের তরফ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক শক্তিশালী, দীর্ঘস্থায়ী এবং ঐতিহাসিক। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সৌদি সামরিক বাহিনীই নিজেদের ভূমি, জলসীমা, আকাশসীমা আর জনগণের প্রতিরক্ষা দিতে সক্ষম।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..