✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেবে না বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৮, | ০৫:৪৭:২৪ |

আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে বাংলাদেশ সমর্থন করবে।

মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। এতে ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সিরাজুদ্দিন হাক্কানিকে।

এর আগে ৩০ আগস্ট রাতে কাবুল ছেড়ে যায় শেষ মার্কিন সেনা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..