✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২১-০৯-০৮, | ০৫:৪৬:০১ |এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর পৃথক অভিনন্দন বার্তা দেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি কার্যালয় জানায়, এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট টিমের সব সদস্য ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
অপর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে বুধবার সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||