এক ম্যাচ হাতে রেখেই ইতিহাসগড়া সিরিজ জয় বাংলাদেশের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৮, | ০৪:৫২:০১ |

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাসগড়া সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার নিউজিল্যান্ডকেও নাকানি চুবানি খাওয়ালো টাইগাররা, গড়লো আরেকটি ইতিহাস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ই ছিল না। সেই দলটিকেই ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। একই পরিণতির অপেক্ষায় এবার কিউইরা।

এই প্রতিপক্ষের বিপক্ষেও টি-টোয়েন্টিতে জয় অধরা ছিল। সেই জয়খরা কাটানো হয়েছিল আগেই, এবার এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত করে নিলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।

মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৯৩ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজে এখন তারা এগিয়ে ৩-১ ব্যবধানে। সিরিজের শেষ টি-টোয়েন্টি শুক্রবার।

আগের ম্যাচে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। এবার তাই ধীরগতিতে শুরু করেছিলেন দুই ওপেনার লিটন দাস আর নাইম শেখ। প্রথম দুই ওভারে তারা তোলেন ৪ রান। তবে কাজের কাজ হয়নি।

ইনিংসের তৃতীয় ওভারেই লিটনকে সাজঘরের পথ দেখান কোল ম্যাকঞ্চি। কিউই অফস্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ারে ফ্যাবিয়েন অ্যালেনের দুর্দান্ত ক্যাচ হন টাইগার ওপেনার (১১ বলে ৬)।

এরপর ২৪ রানের ছোট একটি জুটি গড়ে উঠে নাইম আর সাকিব আল হাসানের মধ্যে। জুটিটি বড় হতে পারতো। কিন্তু সাকিব টার্নিং পিচে অদূরদর্শী কাজ করে বসেন।

অ্যাজাজ প্যাটেলকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন বিশ্বসেরা অলরাউন্ডার (৮ বলে ৮)। দুই বল পর টাইগারদের আরেক ব্যাটিং ভরসা মুশফিকুর রহীমকেও (০) বোল্ড করে দেন প্যাটেল। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

সেখান থেকে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ রিয়াদ আর নাইম শেখ। মারমুখী না খেলে তারা দেখেশুনে এগোতে থাকেন। ৫০ বলে ৩৫ রানের সেই জুটিটি শেষ পর্যন্ত ভেঙেছে ১৫তম ওভারে, দুর্ভাগ্যজনক এক রানআউটে।

ব্লেইর টিকনারের শর্ট অব লেন্থ ডেলিভারি ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে দিয়ে দুই রানের জন্য দৌড় দিয়েছিলেন নাইম শেখ। কিন্তু দ্বিতীয় রানটি আর পূর্ণ করতে পারেননি।

ব্রেসওয়েলের থ্রো কিপারের হাতে পৌঁছে গেলে ডাইভ দিয়েও বাঁচতে পারেননি নাইম। ৩৫ বলে একটি করে চার-ছক্কায় গড়া টাইগার ওপেনারের ২৯ রানের ইনিংসের ইতি সেখানেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...