✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি বৈঠক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৬, | ১৬:২৭:০৬ |

করোনা ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি বৈঠক শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে আসছেন বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলেই ‘গণরুম’ রয়েছে। যেখানে ছোট কক্ষে অধিকসংখ্যক শিক্ষার্থী গাদাগাদি করে বসবাস করে থাকেন।

বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে গতকাল রোববার থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করেছেন। শিক্ষক সমতিও ক্যাম্পাস বন্ধের দাবি জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে ৪০টির বেশি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..