✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০২, | ১২:১০:২৯ |

বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। সিরিজটিকে সামনে রেখে বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (২মে) ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। বাংলাদেশের দায়িত্ব পালন করবেন আকবর আলি।

তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচ খেলতে এই দুই দল মুখোমুখি হবে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজশাহীতে আর চার দিনের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়। দুই দলের প্রথম ওয়ানডে আগামী ১২ মে রাজশাহীতে মাঠে গড়াবে। এ ছাড়া একই ভেন্যুতে ১৪ ও ১৬ মে পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষ করে ২০ মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচে দু'দল মুখোমুখি হবে। আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ ২৭ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের ইমার্জিং দল:
জিশান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রায়ান রাফসান, আহরার আমিন পিয়ান, আরিফুল ইসলাম, আকবর আলি, প্রিতম কুমার, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ, আসাদুজ্জাম পায়েল, মারুফ মৃধা, রিপন মন্ডল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..