✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৭ সেপ্টেম্বর থেকে গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৯, | ১০:২৩:১০ |

আগামী ৭ সেপ্টেম্বর গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

আজ রোববার (২৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, টিকা সংগ্রহ ও পাওয়াটা আমাদের ইচ্ছার ওপর নির্ভর করেনা। এটা আন্তর্জাতিক রাজনীতির ওপর নির্ভর করে। টিকা পাওয়া সাপেক্ষে আমরা দ্রুততম সময়ে সবাইকে টিকার আওতায় আনা হবে।

ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বলেন, উত্তরাঞ্চলের সবগুলো জেলায় চিকিৎসক সংকট রয়েছে। আমরা নতুন নিয়োগকৃত চিকিৎসকদের নিজ জেলায় পদায়নের চেষ্টা করবো। ৫০ বেডের যে সকল হাসপাতালে অপারেশনের সুযোগ রয়েছে সেখানে অ্যানেস্থেশিয়া চিকিৎসক দেয়া হবে।

এ সময় কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..