✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বঙ্গোপসাগরে ধরা পড়লো ৪ মণের বিরল প্রজাতির ‘ব্ল্যাক মার্লিন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৮, | ০৯:১৮:৩৭ |

সেইল ফিশের পর এবার বঙ্গোপসাগরে ধরা পড়েছে চার মণ (১৬০ কেজি) ওজনের বিরল প্রজাতির একটি ব্ল্যাক মার্লিন। শুক্রবার (২৭) রাতে আনিস মাঝির জালে মাছটি ধরা পড়ে।

আজ শনিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মাছটি পটুয়াখালীর মহিপুরের টুস্টার ফিশ গদিতে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় বিরল প্রজাতির এই মাছ দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।

আনিস মাঝি জানান, এজাতীয় মাছ তাদের জালে আর কখনো ধরা পড়েনি। এ মাছের স্থানীয় নাম তাদের জানা নেই। ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ মাছটির ওজন বেশি হওয়ায় বন্দরে নিয়ে আসতে তাদের বেশ কষ্ট হয়েছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ বলেন, ব্ল্যাক মার্লিন সাধারণত বাংলাদেশের সাগর কিংবা নদীতে বিচরণ করে না। এ মাছ প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে কম সংখ্যক দেখা যায়। তবে বিদেশে এ মাছের চাহিদা রয়েছে।

এর আগে বৃহস্পতি ও শুক্রবার দুই জেলের জালে ১৫টি পাখি (সেইল ফিশ) মাছ ধরা পড়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..