✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টয়লেটের ভেতর থাকা পানির ড্রাম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৮, | ০৯:১২:১৯ |
 আজ শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়া ইয়ারপুর জামগড়া এলাকার হিয়ন গার্মেন্টসের পার্শ্ববর্তী ইদ্রিস কাজীর মালিকানাধীন পাঁচতলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাভারের আশুলিয়ায় একটি ভবনের টয়লেটের ভেতর থাকা পানির ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাড়ির মালিকের স্ত্রী নাছরিন কাজী বলেন, দু-তিনদিন ধরে ওই ফ্ল্যাটের সামনে থেকে দুর্গন্ধ আসছিল। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। পরে অন্য ভাড়াটিয়া আজ বিষয়টি আমাদের ফোন করে জানায়। খবর পেয়ে তালা খুলে ভেতরে যাই। অনেক খোঁজাখুঁজির পর টয়লেটের ভেতর থাকা পানির ড্রাম খুলে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দেয়া হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাসের বলেন, মরদেহের অবস্থা এতটাই বিকৃত যে তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। আমরা তদন্ত করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাবো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..