৩ বছর পর আবার হলুদ জার্সিতে ফাবিনিয়ো, নতুন মুখ একজন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৪, | ১২:৪৫:০৬ |
পরিবারের সদস্যদের নিয়ে সোফায় বসে টিভিতে কার্লো আনচেলত্তির দল ঘোষণা দেখছিলেন লুচানো জোবা। ব্রাজিল কোচের কণ্ঠে তার নাম উচ্চারিত হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন সবাই। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া বলে কথা!
 
 
২৬ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য সোমবার ২৬ জনের দল ঘোষণা করেছেন আনচেলত্তি।
 
 
তিন বছর পর দলে ফিরেছেন ৩২ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিয়ো। ফিরেছেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড ভিতো হকেও। বার্সেলোনার সাবেক এই ফুটবলার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন ২০২৩ সালে।
 
 
লেফট-ব্যাক জোবা ক্লাব ফুটবলে খেলেন ব্রাজিলের বাহিয়ার হয়ে। এই বছরে দলটির হয়ে ২৮ ম্যাচ খেলে ৫টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন তিনি।
 
 
গত মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলা দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, বেরাল্দো, ভান্দেরসন এবং মিডফিল্ডার জোয়েলিন্তন ও জোয়াও গোমেস এবং ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি ও ইগো জেসুস।
 
 
চোট কাটিয়ে গত শনিবার সান্তোসের হয়ে দেড় মাস পর মাঠে ফেরা ব্রাজিলের রেকর্ড গোলদাতা নেইমার দলে ডাক পাননি এবারও।
 
 
চোটে বাইরে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া ও লিভারপুল গোলরক্ষক আলিসনও স্বাভাবিকভাবে দলে নেই।
 
 
আগামী ১৫ নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এসব ম্যাচ খেলছে আনচেলত্তির দল।
 
 
সেনেগাল ও তিউনিসিয়া ম্যাচের ব্রাজিল দল:
 
 
গোলরক্ষক: বেন্তো, এদেরসন, উগো সোসা
 
 
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, লুচানো জোবা, পাওলো এইহিক, মার্কিনিয়োস, ওয়েজলি
 
 
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, ফাবিনিয়ো, লুকাস পাকেতা
 
 
ফরোয়ার্ড: এস্তেভোঁ উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, ভিতো হকে।
 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...