✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২২১ ডেঙ্গু রোগী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৬, | ০৯:১৪:০৩ |

সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯৯ জন রাজধানী ঢাকার ও ঢাকার বাইরের হাসপাতালে ২২ জন ভর্তি হন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৩২ জনে। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৬২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৭০ জন ভর্তি রয়েছেন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২২১ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩৬ জনসহ মোট ১৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। অপরদিকে ঢাকার বাইরের ২২ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ১২ জন, ময়মনসিংহে একজন, বরিশালে দুইজন, খুলনায় পাঁচজন ও চট্টগ্রাম বিভাগে দুইজন ভর্তি রয়েছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৬ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ছয় হাজার ৩২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ২৬৪ জন।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন ও ১৬ আগস্ট পর্যন্ত তিন হাজার ৬৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..