ঢাবি শিক্ষকের এডিটেড ‘আপত্তিকর’ ছবি প্রকাশ, মামলা করলেন যাদের বিরুদ্ধে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৩, | ১২:৫৯:৪২ |

ছবি বিকৃতভাবে এডিট করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে সাংবাদিক মুজতবা খন্দকারসহ চারজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুঁইয়া মোনামি। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগ থানায় এ মামলা করেন তিনি।

 

সাংবাদিক মুজতবা খন্দকার ছাড়াও মামলায় অন্যান্য আসামিরা হলেন, লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভান।

 

মামলার এজাহার অনুযায়ী, বাদীর ছবি অশালীনভাবে সম্পাদন করে ফেইসবুকে পোস্ট করেন আসামি মুজতবা খন্দকার। তিনি ক্যাপশন দেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি’।

আরেক আসামি লেখক মহিউদ্দিন মোহাম্মদ একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে বাদীকে ‘যৌন-কল্পনার রসদ’ বর্ণনা করা হয়েছে। পাশাপাশি কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করা হয় বলে এজাহারে বলা হয়েছে।

তৃতীয় নম্বর আসামি ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টালের একটি ফেইসবুক পোস্টে বাদীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আরেক আসামি আশফাক হোসাইন ইভান তার ফেইসবুক পোস্টে সম্পাদন করা বাদীর অশালীন ছবি পোস্ট করেন। এসব ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে অনেকেই হেনস্তা করছেন বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে চার আসামির ফেইসবুক আইডি ও পোস্টের স্ক্রিনশট যুক্ত করা হয়েছে।

 

মামলার বিষয়ে শেহরীন আনিম ভূঁইয়া মোনামী বলেন, “ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। মামলায় আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...