✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্ব ইজতেমা কবে, যা জানা গেলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৩, | ১২:৫২:১৩ |

আগামী বছর জানুয়ারির পরিবর্তে মার্চে ৫৯তম বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের শুরায়ী নেজামের শীর্ষ নেতা মুফতি কেফায়েতুল্লাহ আজহারী। সোমবার (৩ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

 

সাদপন্থিরা এবারের ইজতেমায় সুযোগ পাবেন না জানিয়ে তিনি বলেন, সাদপন্থিরা তাবলীগের আয়োজন করার কোনো অধিকার রাখে না। যদি করে সরকারকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 

এদিন সংবাদ সম্মেলনে টঙ্গী ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং দৃশ্যমান হুকুমদাতাদের গ্রেপ্তারসহ আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সেই সঙ্গে জুবায়েরপন্থিরা অভিযোগ করেন, তাবলিগে হামলা সাদপন্থিদের মাধ্যমেই হয়েছে, এটা প্রমাণিত। তবে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

 

এছাড়াও নেতৃবৃন্দ বলেন, তাবলিগের কার্যক্রম শুরায়ী নেজামের তত্ত্বাবধায়নেই হবে। এজন্য বিদেশি মেহমানদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ভিসা সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারির আহ্বান জানান তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..