✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৯ জুলাই করোনার বুস্টার ডোজ দেওয়া হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-১৫, | ১২:২০:৫৫ |

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৯ জুলাই দেশব্যাপী বুস্টার ডোজের কার্যক্রম পরিচালনা করা হবে। এদিন সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ বছরের বেশি যে কারও দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে ১৯ জুলাই বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা ব্যবহার হবে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বুস্টার ডোজ দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২৪টি কেন্দ্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি কেন্দ্রে বুস্টার টিকা প্রদানের জন্য টিম ঘোষণা করা হয়েছে।

কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ দেখিয়ে নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা দেশের যে কোনো কোডিড-১৯ টিকাদান কেন্দ্র থেকে টিকাগ্রহীতা বুস্টার ডোজ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব টিকাদান কেন্দ্রে ফাইজার টিকা প্রদানের শর্তাবলি অনুসরণ করতে হবে।

দিবসটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট, ঢাকা ডেন্টাল কলেজসহ ১৬টি কেন্দ্রে ৮টি করে টিম ও ১১টি কেন্দ্রে ৪টি টিম কাজ করবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ১০টি কেন্দ্রে ৮টি করে টিম ও ৪টি কেন্দ্রে ৪টি করে টিম কাজ করবে বলে জানিয়েছে অধিদপ্তর।

একটি টিমে দুজন টিকাদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবী কাজ করবেন। প্রতিটি টিম ৫০০ জনকে টিকা প্রদান করবে।

বুস্টার ডোজ দিবসে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে টিকা প্রদান করা হবে। এদিন নিয়মিত কোভিড-১৯ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..