✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশে আরও ২ জন ‘করোনার লক্ষণ’ নিয়ে হাসপাতালে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৯, | ১৮:০৪:১৩ |

‘করোনাভাইরাসের লক্ষণ’ থাকা আরও দুই ইতালি ফেরত ব্যক্তিকে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘তাদের কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাঝে করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ রয়েছে।’ খবর: ইউএনবি

রোববার দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্তের কথা জানায় আইইডিসিআর। করোনা আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন ইতালি ফেরত এবং একজন দেশে ছিলেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। আক্রান্তদের বয়স ২৫ থেকে ৩৫ বছর। এদের মধ্যে দু’জন একই পরিবারের।

এদিকে সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত নতুন কোনো রোগী পাওয়া যায়নি বলে জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..