এল ক্লাসিকো জয়ের পরপরই বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৮, | ১৩:২৭:৩৬ |

চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। তবে এই জয়ের ২৪ ঘণ্টা না পেরোতেই সমর্থকদের জন্য দুঃসংবাদ দিল ক্লাবটি। দলের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহালকে সার্জারি করাতে হবে। এর ফলে তাকে মাঠের বাইরে কাটাতে হবে লম্বা সময়, যার কারণে চলতি বছর তার মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

 

রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত এল ক্লাসিকোর শুরুর একাদশে ছিলেন না কারভাহাল। তবে ম্যাচের ৭২তম মিনিটে ভালভার্দের বদলি হিসেবে মাঠে নামেন তিনি এবং ১৯ মিনিট খেলেন। এই স্বল্প সময়ের মধ্যে তার খেলায় কোনো সমস্যা দেখা যায়নি।

 

তবে সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, এই অভিজ্ঞ ডিফেন্ডারের সার্জারি লাগবে, যা তাকে বছরের বাকি সময়ের জন্য ছিটকে দিতে পারে। রিয়াল মাদ্রিদ তাদের বিবৃতিতে নিশ্চিত করেছে,‘অধিনায়ক দানি কারভাহালের কয়েকটি মেডিক্যাল পরীক্ষার পর তার ডান হাঁটুতে কিছু সমস্যা ধরা পড়েছে। এ জন্য তাকে আর্থ্রোস্কপি সার্জারি করাতে হবে।’

 

এদিকে ক্লাবটির সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যেহেতু কারভাহালকে হাঁটুর সমস্যায় আরেকটি সার্জারির মুখোমুখি হতে হচ্ছে, তাই তাকে মাঠের বাইরে অন্তত ১০ সপ্তাহ থাকতে হতে পারে। এর অর্থ হলো, ৩৩ বছর বয়সী এই রাইটব্যাককে ২০২৫ সালের বাকি অংশে আর মাঠে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি।

 

দীর্ঘদিন ধরেই এই হাঁটুর সমস্যায় ভুগছেন কারভাহাল। গত বছর লা লিগার এক ম্যাচে তার হাঁটুর দুটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। এরপর তিনি মৌসুমের প্রায় বাকি অংশেই দলের বাইরে ছিলেন এবং গত জুলাইয়ে সেই ইনজুরি থেকে মাঠে ফেরেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...