✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নতুন ওয়ানডে ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৮, | ১৫:১৮:১২ |

মাশরাফি বিন মর্তুজা স্বেচ্ছায় অবসর নেয়ার দুই দিনের ব্যবধানে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডের নতুন অধিনায়ক নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে রোববার মিরপুর শেরেবাংলায় বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা।

সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। আমরা চাই সে লম্বা সময়ের জন্য অধিনায়কের দায়িত্ব পালন করুক।

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান দলে ফিরলে নেতৃত্বে পরিবর্তন হবে কিনা জানাতে চাইলে পাপন বলেন, এ বিষয় নিয়ে আমরা আজ বোর্ড পরিচালকরা আলোচনা করেছি। আলোচনা শেষেই সিদ্ধান্ত নেয়া হয়েছে তামিমকে লংটাইমের জন্য অধিনায়ক হিসেবে নির্বাচিত করার বিষয়টি।

এর আগে জাতীয় দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন তামিম।

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন রাখার অপরাধে পেশাদার ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান। আগামী অক্টোবরে তার নিষেধাজ্ঞা উঠে যাবে।

এদিকে সাকিব আল হাসানের অবর্তমানে টি-টোয়েন্টি ও টেস্ট দলের নেতৃত্বে আগে থেকেই রয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক সৌরভ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..