✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান সত্য নাদেলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-১৮, | ০৯:০১:৩৭ |

মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন সত্য নাদেলা। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও সত্য নাদেলাকেই এবার নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দিল সংস্থাটি। এতদিন এই দায়িত্বে ছিলেন জন থম্পসন। তার জায়গাতেই এবার এই নতুন দায়িত্ব নেবেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক।

দুই দশকের মধ্যে এই প্রথম মাইক্রোসফটের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবে একই ব্যক্তি দ্বায়িত্ব পালন করবেন।এর আগে বিল গেটস একই সঙ্গে চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন। পরে ২০০০ সালে প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে সরে আসেন বিল গেটস। ২০১৪ সালে চেয়ারম্যান পদ ছাড়েন তিনি।

বুধবার এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, নাদেলা নিজের গভীর ব্যবসায়িক জ্ঞান কাজে লাগিয়ে মাইক্রোসফটের জন্য সঠিক কৌশলী সম্ভাবনা তুলে ধরবেন এবং প্রতিষ্ঠানের ঝুঁকি চিহ্নিত করে তা হ্রাসের পন্থা বোর্ডের পর্যালোচনার উপস্থাপন করবেন।

১৯৬৭ সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করেন নাদেলা। হায়দরাবাদ পাবলিক স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করার পর তিনি মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন। পরবর্তীতে ১৯৯৬ সালে শিকাগোর বুথ স্কুল অফ বিজনেস থেকে এমবিএ করেছিলেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..