✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সশরীরে পরীক্ষা নিচ্ছে কুবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-১৩, | ০৫:১৬:৪২ |

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে পরীক্ষা নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রোববার সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার আটটি বিভাগের ১১টি সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি চলছে বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষাও। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ সাতটি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও ৬ জুলাই থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই বছরের ২০ ডিসেম্বর স্নাতক ও স্নাতকোত্তর শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া শুরু করে। তবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ফের সব ধরনের পরীক্ষা বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..