✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শরতেই আসছে ওয়াচওএস ৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৮, | ০৯:২৭:১৭ |

আনুষ্ঠানিকভাবেই আসছে ওয়াচওএস ৮। এবারের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে এ ব্যাপারে নিশ্চিত করেছে অ্যাপল। নতুন ওয়াচওএসে সরাসরি অ্যাপল ওয়াচ থেকেই মেসেজ পাঠানোর ফিচারে আরও কিছু উন্নয়ন নিয়ে আসা হয়েছে। এ ছাড়াও চলে এসেছে নতুন স্লিপ মেট্রিক। ‘ব্রিথ’ অ্যাপকেও ‘মাইন্ডফুলনেস’ অ্যাপে পাল্টে দেওয়া হয়েছে।

মাইন্ডফুলনেস অ্যাপে মিলবে ব্রিথ অ্যাপের অনুশীলনগুলো। অ্যাপল জানিয়েছে, মহামারীর সময়টিতে বেড়েছিল ব্রিথ অ্যাপের ব্যবহার। নিজেকে শান্ত রাখতে গোটা বিশ্বে অনেকেই ব্রিথ অ্যাপের শরণাপন্ন হয়েছিলেন এ সময়টিতে।

‘পোর্ট্রেইট’ নামে নতুন ওয়াচ ফেসও এসেছে। এতোদিন অ্যাপল ওয়াচে যে কোনো ছবি ওয়াচ ফেস হিসেবে ব্যবহার করা যেতো। নতুন পোর্ট্রেইট ফিচারে ওয়াচ ফেস হিসেবে নিজের চেহারা ত্রিমাত্রিকভাবে অ্যাপল ওয়াচে বসাতে পারবেন ব্যবহারকারীরা।


এখন অ্যাপল ওয়াচ দিয়ে মেসেজ পাঠানোর সময় ইমোজি এবং জিফ শর্টকাট পাবেন ব্যবহারকারীরা। ফলে ফটোস অ্যাপ থেকে আরও সহজে ছবি শেয়ার করতে ও মেসেজ সম্পাদনা করার সুযোগ পাবেন তারা।

এ ছাড়াও দেখা মিলবে আরও ফিচারের। চাইলেই একাধিক টাইমার নির্ধারণ করে রাখা যাবে, নতুন ব্যায়ামের ধরনও ঠিক করে রাখা যাবে আগে থেকেই। ওয়াচওএস ৮ মূলত আগের ফিচারগুলোকেই আরও একটু উন্নত করেছে।

ধারণা করা হচ্ছে, শরতে নতুন অ্যাপল ওয়াচের সঙ্গে বাজারে আসবে ওয়াচওএস ৮। তথ্যসূত্র: ম্যাশএবল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..