অবশেষে গ্রেপ্তার রোনালদিনহো!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৭, | ১৪:০০:৩১ |

অবশেষে গ্রেপ্তার করা হলো ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো আর তার ভাই রবার্তোকে। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে প্যারাগুয়ের পুলিশ।

দুদিন আগে প্যারাগুয়ের পুলিশ জাল পাসপোর্টসহ আটক করে রোনালদিনহোকে। তবে দেশটির সরকারি কৌঁসুলি ফেদেরিকো দেলফিনো রোনালদিনহো-ভক্তদের ভালো খবরই শুনিয়েছিলেন। দেলফিনো বলেছিলেন, রোনালদো আর তার ভাই নিজেদের অপরাধ স্বীকার করে নেয়ায় আর সাজা পেতে হবে না তাদের।

কিন্তু দুদিনের নাটক শেষে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় রোনালদিনহো আর তার ভাই রবার্তোকে। রোনালদিনহো আর রবার্তোর গ্রেপ্তার হওয়ার খবরটি দিয়েছে প্যারাগুয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল তারা টুইট করেছে, ‘অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে জাল কাগজ (জাল পাসপোর্ট) ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।’ রোববার রোনালদিনহো আর তার ভাইকে আসুনসিওনের আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ভুয়া পাসপোর্ট বানিয়ে ব্রাজিল ছেড়ে প্যারাগুয়েতে যাওয়ার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে তাদের হোটেলে অভিযান চালিয়ে জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। প্যারাগুইয়ান পরিচয়পত্রও আছে!

গত বৃহস্পতিবার হোটেলে তাদের জাল পাসপোর্ট জব্দ করলেও পুলিশ দুই ভাইকে গ্রেপ্তার করেনি। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় দুই ভাই-ই বলেছেন, তারা প্রতারণার শিকার হয়েছেন। ব্রাজিলিয়ান পাসপোর্ট নিয়েই তারা আসুনসিওনগামী বিমানে উঠেছিলেন। কিন্তু বিমান থেকে নামার পরই তাদের ধরিয়ে দেয়া হয় প্যারাগুয়ের পাসপোর্ট।

রোনালদিনহো আর তার ভাইকে প্যারাগুয়েতে নিয়েছেন সেখানকার এক ক্যাসিনোর মালিক। প্যারাগুয়েতে একটি ফুটবল ক্লিনিকেও যাওয়ার কথা ছিল ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহোর।

প্যারাগুয়ের গণমাধ্যম জানায়, আসুনসিওনের বিমানবন্দরেই রোনালদিনহোর জাল পাসপোর্টের ব্যাপারটি ধরা পড়ে। কিন্তু তাকে বরণ করতে বাইরে অপেক্ষমাণ জনতার ঢল আর তার প্রতিশ্রুতি দেয়া প্রচারণামূলক অনুষ্ঠানগুলোর কথা ভেবে তখন তাকে আটকায়নি পুলিশ। অনুষ্ঠানগুলোর বেশির ভাগ শেষ হওয়ার পর শুক্রবার তার হোটেলে অভিযান চালানো হয়।

২০০৫ ব্যালন ডি’অর জয়ী রোনালদিনহো আর তাঁর ভাইকে ‘ভুল শোধরানোর’ সুযোগ দেয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করেছিলেন প্যারাগুয়ের সরকারি কৌঁসুলি দেলফিনো। কিন্তু আরেক সরকারি কৌঁসুলি সেটিতে আপত্তি জানানোর পর অ্যাটর্নি জেনারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এমনিতে ব্রাজিলিয়ানদের প্যারাগুয়ে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন পড়ে না। এরপরও কেন প্যারাগুয়ের জাল পাসপোর্ট নিয়েছেন, সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি রোনালদিনহো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...