✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১০ কোটি ১৮ লাখ টাকায় বিক্রি আইনস্টাইনের সেই চিঠি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২২, | ০৯:৪৬:৫২ |

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি ১২ লাখ ডলার বা ১০ কোটি ১৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রে নিলাম আয়োজকদের প্রত্যাশার চেয়েও তিন গুণ দামে চিঠিটি বিক্রি হয়েছে। পদার্থবিজ্ঞানের সুপরিচিত সমীকরণ E=mc2 এর উল্লেখ থাকা চিঠি এক নথি সংগ্রাহক শুক্রবার রেকর্ড মূল্যে কিনে নিয়েছেন।

জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার ওই চিঠিতে তারিখ দেওয়া আছে ২৬ অক্টোবর, ১৯৪৬। সেটি লেখা হয়েছিল পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনকে। এটি এখন পর্যন্ত কারও ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া একমাত্র নথি, যেখানে আইনস্টাইন নিজের হাতে পদার্থবিজ্ঞানের ওই সমীকরণটি লিখেছিলেন বলে জানিয়েছে বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন। খবর বিবিসি, দ্য গার্ডিয়ানের।

আইনস্টাইনের এই সমীকরণটি প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে, তার লেখা এক বৈজ্ঞানিক নিবন্ধে। এতে আলোর গতি ও বস্তুর ভরের সঙ্গে শক্তির সম্পর্ক তুলে ধরা হয়েছে। আইনস্টাইনের বেশ কয়েকটি তত্ত্বকে চ্যালেঞ্জ করেছিলেন সিলভারস্টেইন। তিনি আইনস্টাইনের লেখা ওই চিঠি ব্যক্তিগত সংগ্রহে রাখেন। পরে তার বংশধররা এটি বেচে দেন এবং সম্প্রতি তা জনসমক্ষে প্রকাশিত হয়।

নিলামকারী প্রতিষ্ঠান বলেছে, পদার্থবিদ্যা এবং উদ্ভাবকের নিজের হাতে লেখা উভয় দৃষ্টিতেই সমীকরণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাইরে আরও তিনটি নথিতে আইনস্টাইনের হাতে লেখা সমীকরণ E=mc2 পাওয়া গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..