✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঈদ জামাতে করোনা থেকে মুক্তির, ফিলিস্তিনসহ নিপীড়িত মুসলমানদের জন্য প্রার্থনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-১৪, | ০৬:২৫:২২ |

বছর ঘুরে এলো ঈদ। এক মাস সিয়াম সাধনা শেষে বিশেষ এই দিনে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বইছে আনন্দ। করোনায় নানা বিধিনিষেধও বৃহৎ এই উৎসবকে ততটা ম্লান করতে পারেনি। মুসুল্লিরা দুচোখের পানি ফেলে মহান স্রষ্টার কাছে করোনামুক্তির জন্য দোয়া করেছেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে শারীরিক দূরত্বের নিয়ম মেনে এ জামাতে অংশ নেন মুসলমানরা। এ সময় মুসল্লিদের উপস্থিতিতে বায়তুল মোকাররমের ভেতরের অংশ পূর্ণ হয়ে যায়। এ কারণে মসজিদের বাহিরের অংশেও বিপুল পরিমাণ মুসুল্লিদের নামাজে অংশ নিতে দেখা যায়।

এ সময় পুলিশ ও মসজিদ কতৃপক্ষের পক্ষ থেকে মুসুল্লিদের স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করার জন্য উৎসাহিত করতে দেখায়। প্রধান ফটকে মাস্ক বিতরণ করতেও দেখা গেছে।

এদিকে, ইসরায়েলি দখলদারদের অব্যাহত আগ্রাসনে গাজায় ১০৯ ফিলিস্তিনির প্রাণ গেছে। সেই নিপীড়িত মুসলমানদের জন্য ঈদের দিনে প্রার্থনা করেছে বিশ্ববাসী। বাংলাদেশেও ঈদের জামাতের পর মসজিদে মসজিদে দোয়া হয়েছে নিপীড়িত-নির্যাতিত সব মুসুল্লিদের হেফাজত কামনায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..