✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চ্যাট ট্রান্সফার ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৪, | ১২:২৭:২২ |

তরুণ প্রজন্মের কাছেহোয়াটসঅ্যাপ আরও জনপ্রিয় করার জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে। এবার ঘোষণা দিয়েছে আরও একটি নতুন ফিচারের। এটির নাম চ্যাট ট্রান্সফার ফিচার। এই ফিচারটির জন্যই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বোধহয় দীর্ঘদিন অপেক্ষা করছিলেন।

হোয়াটসঅ্যাপ অ্যকাউন্ট স্যুইচ করার সময় আমারা চ্যাটগুলোকে গুগল ড্রাইভ (অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য) এবং আইকুড-এ (আইফোন ব্যবহারকারীদের জন্য) ব্যাকআপ নিয়ে রাখা যায়। কিন্তু এই ব্যাকআপগুলোকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত করার জন্য অনুমতি দেয় না হোয়াটসঅ্যাপ।

এ কারণে অনেকদিন ধরেই চেষ্টা ছিল চ্যাট ট্রান্সফার করার ফিচার তৈরির। তাই অ্যান্ড্রোয়েড ইউজারেরা আইফোন ডিভাইস কিনলে বা উলটো হলে, চ্যাট ট্রান্সফার করার সরাসরি কোনো উপায় ছিল না।

তবে এখন আর চিন্তার কিছু নেই, খুব শীঘ্রই চ্যাট ট্রান্সফার ফিচার আনতে জোর চেষ্টা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে আসতে চলেছে যা, আইওএস এবং অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে চ্যাট হিস্ট্রি স্থানান্তর করতে দেবে। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এই ফিচার।

WABetaInfo-একটি স্ক্রিনশট শেয়ার করেছে, সেখানে দেখা যাচ্ছে ‘move chats to Android’ আর সঙ্গে ‘update now’ ও ‘not now’ লেখা রয়েছে। নতুন এই ফিচার চালু করার হলে অ্যানড্রোয়েড এবং আইফোন এ দুই ব্যবহারকারীর ক্ষেত্রেই অনেক সুবিধা হবে। তবে কবে নাগাদ এই ফিচারটি কার্যকর হবে সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..