দুই বাংলাদেশি পাচ্ছেন জাপানের ‘রাইজিং সান’ সম্মাননা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৯, | ০৯:১৬:১২ |

জাপানের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য দেশটির সম্রাটের দেওয়া ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ সম্মাননা পাচ্ছেন দুই বাংলাদেশি।

তারা হলেন- বাংলাদেশির মধ্যে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রথম সভাপতি মতিউর রহমান এবং বাংলাদেশে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সাবেক কান্ট্রি ম্যানেজার মো. আবু সাঈদ।

জাপান সরকার বৃহস্পতিবার এ বছরের সম্মাননার জন্য বিদেশি নাগরিকদের নাম ঘোষণা করে। দেশটির দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোজেট’ পাবেন ব্যবসায়ী মতিউর রহমান।

জাপান দূতাবাস সূত্র জানিয়েছে, মতিউর রহমান জেবিসিসিআই প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পাশাপাশি জাপানি কোম্পানিগুলোর জন্য ব্যবসার পরিবেশ তৈরি করে দুই দেশের অর্থনৈতিক অংশদারিত্ব বাড়াতে ভূমিকা রেখেছেন। তার অব্যাহত ভূমিকার ফলে বর্তমানে বাংলাদেশে তিন শতাধিক জাপানি কোম্পানি কাজ করছে এবং গত ১০ বছরে এর সংখ্যা তিনগুণ বেড়েছে।

মতিউর রহমান উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যান্যুফ্যাকচারার্স অ্যাসিয়েশনেরও সভাপতি।

অন্যদিকে কুমিল্লা ও চট্টগ্রামে থাকা বিশ্বযুদ্ধে নিহত জাপানিদের কবরগুলো দেখভাল করায় ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেইস’ সম্মাননা পাচ্ছেন মো. আবু সাঈদ। তিনি ১৯৮৭ সাল থেকে ৩৩ বছর কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

জাপান দূতাবাস সূত্র জানিয়েছে, আবু সাঈদ কোনো ধরনের বৈষম্য না করে কমনওয়েলথ দেশগুলোর সৈনিকদের পাশাপাশি জাপানিদের কবরের যত্ন নিয়েছেন। এর আগে ২০১৫ সালেও জাপান দূতাবাসের পক্ষ থেকে সম্মাননা পেয়েছিলেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...