সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৯, | ০৮:৫৯:৪৬ |

করোনাভাইরাস (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১মবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে।

পুন:নির্ধারিত তারিখ অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট (শুক্রবার), খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ আগস্ট (শনিবার), গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট (শুক্রবার), ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে।

এছাড়া চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৩১ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে। এছাড়া চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন)-এর তারিখ যথাসময়ে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুলাই থেকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার অন্যান্য নির্দেশনা ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..