✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রোহিত থেকে শুভমন, প্রায় দু'বছর ধরে টসে পরাজয়ের ধারা থামছেই না ভারতের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৫, | ০৬:৪০:৪৩ |

২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু। এখনও ফেরেনি ভারতের টসভাগ্য। ম্যাচের ফলাফলে পরিবর্তন এলেও টসে জয় পাচ্ছে না শুভমন গিলের দল। প্রায় দু'বছর ধরে প্রতিপক্ষের ইচ্ছানুযায়ী নামতে হচ্ছে ব্যাটিংয়ে অথবা ফিল্ডিংয়ে।

এর মধ্যে পরিবর্তন হয়েছে অধিনায়ক ক্যাপ। রোহিত শর্মা থেকেশুভমন গিল। কিন্তু টসের ছবিটা সেই একই। সিডনিতেও টস হেরেছেন শুভমন। চলতি সিরিজের তিন ম্যাচেই টস হেরেছেন তিনি।

এর আগে ১৫টি ম্যাচে টস হেরেছিলেন রোহিত। ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৫ অক্টোবর, প্রায় ২ বছর ধরে একটি এক দিনের ম্যাচেও টস জিততে পারেনি ভারত।

এতে আগেই বিশ্বরেকর্ড হয়ে গিয়েছিল। সেই বিশ্বরেকর্ড ক্রমশ মজবুত করছে ভারতীয় অধিনায়করা।

তবে টস হারলেও ভারতের ম্যাচের ভাগ্য অতটা খারাপ নয়। গত ১৭ ম্যাচের মধ্যে ১০টিতে ভারত জিতেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..