✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মুঠোফোনে বিজ্ঞাপন মেসেজ বন্ধের উপায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৪, | ০৫:২৪:২০ |

মুঠোফোনে সিম কোম্পানির একের পর এক পাঠানো মেসেজের যন্ত্রণায় যারা অতিষ্ঠ, তাদের মুক্তির পথ বাতলে দিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেবার মান আরও উন্নত করতে ‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি’ সেবা চালু হয়েছে। বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা না পেতে চাইলে ইউএসডিডি কোড ডায়াল করে চালু করা যাবে এ সেবা।

গ্রামীণফোনের ক্ষেত্রে *১২১ * ১১০১# ডায়াল করে, বাংলালিংকের ক্ষেত্রে *১২১ *৭ *১ *২ *১# ডায়াল করে এবং রবি ও এয়ারটেলের ক্ষেত্রে *৭# ডায়াল করলে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা আসবে না।

বিটিআরসি বিজ্ঞপ্তিতে বলেছে, মোবাইল অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা সহায়ক ভূমিকা পালন করে। তবে ক্ষেত্রবিশেষে গ্রাহকদের কাছে এ ধরনের খুদে বার্তা প্রাপ্তি বিরক্তিকর বলে প্রতীয়মান হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..