✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেড় যুগ পর পাকিস্তানে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৩, | ১০:৩৩:৩০ |

পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের অপেক্ষা যে ফুরাচ্ছে, তা দিনের শুরুতেই বুঝতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। জয়টাও আসে দাপুটে। ২০০৭ সালে সবশেষ করাচিতে ১৬০ রানে জিতেছিল প্রোটিয়ারা। মাঝে হার এড়াতে পারলেও জেতা হয়নি। সেই আক্ষেপ ১৮ বছর পর রাওয়ালপিন্ডিতে ঘুচেছে।

পিন্ডিতে প্রথমে ব্যাট করতে নেমে ১১৩.৪ ওভারে ৩৩৩ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৪০৪ রান। পায় ৭১ রানের লিড। ওই লিড শোধ করে পাকিস্তান বেশি দূর যেতে পারেনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় পরে পাকিস্তান। প্রোটিয়া অফ-স্পিনার সাইমন হার্মার রিতীমতো হাতুড়ি চালান। নেন ৬ উইকেট। শুরুতেই ফেরান ইমাম-উল-হক (৯) ও অধিনায়ক শান মাসুদকে। এরপর রাবাদার বলে আব্দুল্লাহ শফিক (৬) আউট হলে পাকিস্তান পড়ে চাপে।

বাবর আজম ও রিজওয়ান কিছুটা লড়াই করলেও তা অল্পতেই থেমেছে। চতুর্থ দিনের প্রথম ওভারেই ৫০ রান করে ফেরেন বাবর, রিজওয়ান করেন ১৮। আর সালমান আঘা ২৮ রান। শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় মাত্র ১০৫ রানে।

মাত্র ৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মারক্রাম (৪২ রান) ও রায়ান রিকেলটন (২৫*) দ্রুত রান তুলে ১২.৩ ওভারে জয় নিশ্চিত করেন । দুই ম্যাচের সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

এশিয়ার দেশটিতে ১১ টেস্ট খেলে এটি প্রোটিয়াদের তৃতীয় জয়। হেরেছে চারটিতে, বাকি চারটি ড্র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..