✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নৌবাহিনীতে এইচএসসি পাসে ক্যাডেট অফিসার ব্যাচে নিয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৭, | ০৯:০৭:২৪ |

বাংলাদেশ নৌবাহিনী ২০২২-এ অফিসার ক্যাডেট ব্যাচে (প্রথম গ্রুপ) জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনীব্যাচের নাম: ২০২২-এ অফিসার ক্যাডেট ব্যাচ (প্রথম গ্রুপ)পদের নাম: জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে এসএসসি ও এইচএসসি/সমমান। ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে এ গ্রেড ও ২টিতে বি গ্রেড থাকতে হবে। এ লেভেলে ন্যূনতম ২টিতে বি গ্রেড থাকতে হবে। এছাড়া সশস্ত্র বাহিনীতে কর্মরতদের জন্য উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ থাকতে হবে। এমনকি উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

শারীরিক যোগ্যতাপুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি। নারী: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।

বয়স: ০১ জানুয়ারি ২০২২ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীর জন্য ১৮-২৩ বছর।বৈবাহিক অবস্থা: অবিবাহিতপ্রার্থীর ধরন: নারী-পুরুষ

আবেদনের নিয়ম: আগ্রহীরা নৌবাহিনীর ওয়েবসাইট www.joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ৭০০ টাকা

আবেদনের শেষ সময়: ২০ মে ২০২১

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..