আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল: ড. শরিফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২১, | ১১:০৯:১৪ |

আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। এতে করে বিগত ১০ বছর ধরে আর কোনো বৈধ নির্বাচনই হয়নি। মঙ্গলবার (২১ অক্টোবর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানীর প্রথম দিনে আপিল বিভাগে এ কথা বলেন আইনজীবী ড. শরীফ ভূইয়া।

এর আগে, সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানীতে আইনজীবী বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার। ১৪ বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সেই রায়কে আইনগত ও কাঠামোগতভাবে ভুল ও দুর্বল বলে উল্লেখ করেন শরীফ ভূইয়া।

এর আগে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন ২০১১ সালে। ৫ আগস্টের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সুজন সম্পাদকসহ ৫ বিশিষ্ট ব্যক্তি, বিএনপি, জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল রায় বাতিলের জন্য রিভিউ আবেদন করেন। পরে শুনানি শেষে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...