✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দক্ষিণ ভারতীয় সিনেমায় মামিথার দাপট, হাজার কোটি ছাড়াল আয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ১৮:৪৮:৫৪ |

দক্ষিণ ভারতীয় সিনেমার বক্স অফিসে দারুণ সাফল্যের ধারায় রয়েছেন অভিনেত্রী মামিথা বাইজু। মালয়ালম ও তামিল—দুই ভাষার চলচ্চিত্রেই একের পর এক সাফল্য পেয়েছেন তিনি। তার কয়েকটি চলচ্চিত্রের সম্মিলিত বিশ্বব্যাপী আয় এক হাজার কোটি রুপি ছাড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে মামিথার অভিনীত পরপর তিনটি চলচ্চিত্র বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। এর মধ্যে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ ৩১০ কোটি রুপি, ‘জানা নায়কন’ ৩১০ কোটির বেশি এবং ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।

এর আগে মামিথার ‘প্রেমালু’ ও ‘ডুড’ চলচ্চিত্রও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ‘প্রেমালু’ প্রায় ১৩০ কোটি এবং ‘ডুড’ প্রায় ১১৫ কোটি রুপি আয় করেছে বলে উল্লেখ করা হয়েছে।

মালয়ালম সিনেমার জনপ্রিয়তা থেকে তামিল চলচ্চিত্রের বড় পরিসরের সাফল্য—চলতি বছরে মামিথার অভিনীত একাধিক সিনেমা বিভিন্ন অঞ্চলের দর্শকদের কাছে ভালো সাড়া পেয়েছে। এর ফলে ২০২৬ সালে ভারতীয় চলচ্চিত্রের বাণিজ্যিক সাফল্যের আলোচনায় উঠে এসেছে তাঁর নাম।

বিশ্বব্যাপী আয় ও ধারাবাহিক সাফল্যের কারণে চলতি বছর মামিথা বাইজুর ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সময় হয়ে উঠেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তথ্যসূত্র : ইটিভি ভারত ও পিঙ্কভিলা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..