✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মহাকাশে প্রথম কোনো আরব নারীকে পাঠাচ্ছে আমিরাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১১, | ০৯:১০:৩৮ |

বিশ্বে প্রথম কোনো আরব নারীকে মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণ দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের দেশটি সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক সংস্কারের উদ্দেশ্যে বেশ জোরেশোরেই মহাকাশ দৌড়ে নেমেছে। নোরা আল-মাতরুশি নামের ওই আরব নারীর বয়স ২৭ বছর। বর্তমানে তিনি আবু ধাবির জাতীয় তেল কোম্পানিতে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে ২০২১ সালের নাসা মহাকাশচারী কোর্সে যুক্ত হচ্ছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নয়নের চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরাত। এতে করে তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে পারবে দেশটি।

গত ফেব্রুয়ারি মাসে আমিরাতের পাঠানো মহাকাশযান মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছাতে পেরেছে।

এটিই আরব বিশ্বের কোনো রাষ্ট্রের অন্য কোনো গ্রহে প্রথম অভিযান। ২০২৪ সালের মধ্যেই চন্দ্রাভিযান পরিচালনা করবে আরব আমিরাত। দেশটি ২১১৭ সালের মধ্যেই চাঁদে মানব বসতি স্থাপনের টার্গেট গ্রহণ করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..