✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘আর কখনো এমন করব না’, পুরোনো ভিডিও নিয়ে দুঃখ প্রকাশ লিসার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৬, | ১৩:৫১:৩০ |
বিতর্ক তৈরি হয়েছিল গত বছর থেকে। নেপথ্যে এক দশকের বেশি পুরোনো একটি ভিডিওর শব্দচয়ন। যার জেরে অবশেষে দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরীয় জনপ্রিয় ব্যান্ডদল ব্ল্যাকপিংকের সদস্য লিসা।

এক বার্তায় এ সংগীতশিল্পী জানান, তখন তিনি ওই শব্দের অর্থ ও এর বর্ণবাদী ইতিহাস জানতেন না।

লিসার নতুন তথ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’য় ঘটনাটি উঠে এসেছে। তথ্যচিত্রটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন লিসা।

তিনি বলেন, আমাকে সত্যিই ক্ষমা চাইতে হবে। সত্যি বলতে, আমি থাইল্যান্ডে বড় হয়েছি। সেখানে এ বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয়নি। তাই তখন আমি জানতাম না।

ভিডিওগুলো এক দশকের বেশি পুরোনো। তখন লিসা ও ব্ল্যাকপিংকের অন্য সদস্যরা কিশোরী ছিলেন। তারা অন্য শিল্পীদের গান অনুশীলন করছিলেন। সেসব গানের কথায় ওই বর্ণবাদী শব্দ ছিল।

২০২৫ সালে লিসার প্রথম একক কোচেলা পরিবেশনের প্রস্তুতির সময় ভিডিওগুলো প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়।

লিসা বলেন, এখন আমি বিষয়টি জেনেছি এবং এ সম্পর্কে শিক্ষা নিয়েছি। আমি আর কখনো এমন করব না। এটা ঠিক হয়নি। সত্যিই।

বিতর্কের সময় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে লিসাকে তার প্রতিষ্ঠান নিষেধ করেছিল বলে তথ্যচিত্রে দেখানো হয়েছে। সেই সময়ের কথা মনে করে লিসা বলেন, আমি খুব মন খারাপ করেছিলাম। কারণ, আমি শুধু আমার পরিবেশনায় মন দিতে চেয়েছিলাম। কিন্তু কিছু ঘটনা ঘটে যায়, যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে আমি লড়াই করে এগিয়ে গেছি।

গত ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অলওয়েজ লালিসা’র প্রিমিয়ার হয়। তথ্যচিত্রে ব্ল্যাকপিংক থেকে দূরে থাকার সময় লিসার একক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

আগামী ১২ অক্টোবর প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি পাবে তথ্যচিত্রটি। পরে ইউটিউব প্রিমিয়ামেও দেখা যাবে এটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..