✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এআই রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শের

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২১, | ০৬:৩২:৩০ |

নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার রোধে শুধু নীতিমালা নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ — এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ইটিআইতে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান সিইসি। বলেন, নির্বাচনে এআইয়ের অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন।

নাসির উদ্দিন বলেন, এই আইয়ের অপব্যবহার বৈশ্বিক সমস্যা। জানান, অপতথ্যরোধে গঠন করা হবে একটি সেল। এছাড়া নির্বাচনের সময় অপতথ্য রোধ কীভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি।

এছাড়া দূর্গম এালাকায় কীভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, এবারের নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ এআই-এর অপব্যবহার। কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..