সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

‘ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম’ চালুর চিন্তা সরকারের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৮, | ০৬:১৪:০০ |

একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা সমাপ্ত করে কর্মক্ষেত্রে যোগদান করার পরও নতুন কোনো ক্ষেত্রে জ্ঞানার্জন করা তার জন্য জরুরি হয়ে যেতে পারে। তখন ওই কর্মজীবীর পক্ষে আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব নয়। বয়স যেন জ্ঞানার্জন করার জন্য কোনো প্রতিবন্ধক না হয়। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম চালু করার কথা ভাবছে।

বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদেরকে শিখাতে হবে কীভাবে জীবনব্যাপী শিক্ষা অর্জন করা যায়। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত জ্ঞানের বিষয়গুলি পরিবর্তিত হচ্ছে। আজকে যে জ্ঞান খুবই প্রয়োজনীয় সময়ের পরিবর্তনে হয়তো সে জ্ঞান তার প্রয়োজনীয়তা হারাতে পারে। বেঁচে থাকার জন্য, জীবন-জীবিকার জন্য হয়তো নতুন কোনো জ্ঞান অর্জন করা জরুরি হয়ে যাবে। তাই আমাদের শিক্ষার্থীদের শিখাতে হবে কিভাবে জীবনব্যাপী শিখতে হয়।

ব্লেন্ডেড এডুকেশন ও মডিউলার এডুকেশনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল ইসলামের সভাপতিত্বে সমাবর্তনে বক্তা হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..