✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী পুনর্নির্ধারণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২১, | ০৫:৪০:২৬ |

মন্ত্রণালয় বা বিভাগ, অধিদফতর, পরিদফতর এবং দফতরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী বা পারিতোষিক হার পুনর্নির্ধারণ করেছে সরকার।

সোমবার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

পুনর্নির্ধারিত হারগুলো নিম্নরূপ:

প্রশ্নপত্র প্রণয়নের জন্য সম্মানী (জনপ্রতি) ছয় হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া বিভাগীয় নির্বাচন অথবা পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী (প্রতি সভার জন্য জনপ্রতি) ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মৌখিক কিংবা ব্যাবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য বিশেষজ্ঞদের সম্মানী (প্রতিদিনের জন্য জনপ্রতি) ৬ হাজার করা হয়েছে।

পূর্ণ উত্তরপত্র (প্রতিটি) ১৩০ টাকা, পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র (প্রতিটি) ৩৫ টাকা, লিখিত/ব্যাবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন ব্যয় (জনপ্রতি) দুপুর/রাতের খাবার (প্রয়োজনীয় ক্ষেত্রে) ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে নাশতার ক্ষেত্রে অপরিবর্তিত রাখা হয়েছে।

এদিকে, লিখিত বা ব্যাবহারিক অথবা মৌখিক পরীক্ষা পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীগণের জনপ্রতি সম্মানী প্রতিদিনের জন্য ৯ম গ্রেড ও তদূর্ধ্ব ১ হাজার ২০০ টাকা করেছে সরকার। ১০ম থেকে ১৬তম গ্রেড করা হয়েছে ১ হাজার টাকা। এছাড়া ১৭তম গ্রেড থেকে ২০ম গ্রেড ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

খাতা মূল্যায়নে ৫০ টাকা, ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারীর সম্মানী জনপ্রতি ৩ হাজার ৫০০ টাকা পাবেন।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..