নবম পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০২, | ১৩:২৬:৩০ |

নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর অফিশিয়াল প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। নতুন বেতন কাঠামো-সংক্রান্ত আদেশ আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেছেন, ‘অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করার পরপরই নতুন মূল বেতন, স্কেল বাস্তবায়নের ধাপসমূহ ও বিভিন্ন ভাতার বিস্তারিত দিক আনুষ্ঠানিকভাবে পরিষ্কার হয়ে যাবে।’

এর আগে গত সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দেওয়া হয়।

একই সঙ্গে নতুন বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলি ২০২৬’ অনুমোদন করা হয়েছে। অনুমোদিত নতুন বেতন স্কেল ও সংশ্লিষ্ট নির্দেশাবলি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অনুমোদিত জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতন স্কেলে ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

এদিকে নতুন পে-স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের বছরে অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে। এ অর্থের জোগান দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা পূরণের উপায় খুঁজতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..